তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 16 January 2021

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ!

   



  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৬জানুয়ারি :- তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নতুন নগরিয়া গ্রামে। সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা। এলাকায় ব্যাপক বোমাবাজি । আহত বেশ কয়েকজন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

        জমি বিবাদের জেরে এলাকায় সালিশি সভা বসে। সেই সালিশি সভায় গন্ডগোল জড়িয়ে পরে প্রধান গোষ্ঠী এবং তৃণমূলের অপর গোষ্ঠী। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। চলে ব্যাপক বোমাবাজি। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। একজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।


No comments:

Post a Comment

Post Top Ad